এবার আসছেন জায়ান হাকিম

স্পোর্টস রিপোর্টার

এবার আসছেন জায়ান হাকিম

দেওয়ান হামজা চৌধুরী, শমিত সোমদের পথ ধরে বাংলাদেশ জাতীয় দলে আসছেন আরো একজন বংশোদ্ভূত ফুটবলার। এবার ইংল্যান্ডের অষ্টম ডিভিশনে খেলা জায়ান হাকিমকে খেলানোর চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

জানা যায়, এরই মধ্যে বাংলাদেশের হয়ে খেলতে রাজি হয়েছেন ২৬ বছর বয়সি এই ফুটবলার। তার বাংলাদেশি পাসপোর্ট করার প্রক্রিয়া চলমান। আগামী অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের ম্যাচে জায়ানকে দলে পেতে চায় বাংলাদেশ।

বিজ্ঞাপন

ইংল্যান্ডে অষ্টম ডিভিশনের ক্লাবের হয়ে ৪৫টি ম্যাচ খেলেছেন জায়ান। ১৮টি গোল করেছেন তিনি। ৭টি অ্যাসিস্টও রয়েছে তার। নম্বর নাইন পজিশনে খেলেন থাকেন জায়ান।

তার নানার বাড়ি নোয়াখালী। আর মা স্প্যানিশ। তবে বাবা অ্যান্টিগার বারমুডার। বাবার সূত্র ধরে বারমুডার হয়ে দুটি ম্যাচও খেলেছেন জায়ান। তবে ফিফার নিয়মে থেকে নানার সূত্র ধরে এখন বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী এই ফুটবলার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...