শচিন-অ্যান্ডারসন ট্রফিতে থাকছেন পতৌদি

শচিন-অ্যান্ডারসন ট্রফিতে থাকছেন পতৌদি

ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের নাম বদল করে ‘পতৌদি ট্রফি’ থেকে ‘শচিন-অ্যান্ডারসন’ ট্রফি রাখা হলেও এ আয়োজনে থাকছেন মনসুর আলী খান পতৌদি। শচিনের হস্তক্ষেপে ইংল্যান্ড-ভারত সিরিজে থাকছে পাতৌদির নাম।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, জয়ী দলের অধিনায়ককে যে মেডেল দেওয়া হবে, তাতে খোদাই করা থাকবে পতৌদির নাম। ২০০৭ সালে ভারতের প্রথম টেস্ট ম্যাচের ৭৫ বছরপূর্তি উপলক্ষে ইংল্যান্ডে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের নামকরণ করা হয় ভারতের সাবেক অধিনায়ক পতৌদির নামে।

ভারতের ক্রিকেটে অসামান্য অবদানের জন্য তিনি সর্বদা সম্মানিত। সেই সম্মান থাকছে অক্ষুণ্ণ। ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট শুরু হবে ২০ জুন থেকে। ১৯ জুন লিডসে উন্মোচন হবে নতুন ‘শচিন-অ্যান্ডারসন ট্রফি’।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন