সৌম্যকে ফিরিয়ে আফগানিস্তান সিরিজের দল ঘোষণা

সৌম্যকে ফিরিয়ে আফগানিস্তান সিরিজের দল ঘোষণা

এশিয়া কাপ থেকে পাওয়া চোট লিটন দাস দিয়েছে আফগানিস্তান সিরিজ থেকেও। নিয়মিত অধিনায়ককে ছাড়াই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। লিটনের বদলি হিসেবে সৌম্য সরকারকে ফিরিয়ে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

৯ মাসের বেশি সময় পর টি-টোয়েন্টি দলে ফিরলেন সৌম্য। সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটাউনে টি-টোয়েন্টি খেলেছিলেন এই বাঁহাতি। আর সবমিলিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে, ভারতের বিপক্ষে দুবাইয়ে ওয়ানডেতে।

সৌম্য বাদে এশিয়া কাপে সব ক্রিকেটারই আছেন আফগান সিরিজের দলে। দলকে নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক। সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতে। প্রথম ম্যাচ ২ অক্টোবর। আর বাকি দুটি ৩ ও ৫ অক্টোবর সবগুলো ম্যাচই হবে শারজায়।

বাংলাদেশ দল: জাকের আলি অনিক (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, মোাহম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন