বিরাট কোহলি ও রোহিত শর্মা টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। গুঞ্জন উঠেছে, ওয়ানডেতেও আর সুযোগ হচ্ছে না তাদের। তবে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআইয়ের সহসভাপতি রাজিব শুক্লা এ প্রসঙ্গে বলেন, ‘ওরা অবসর নিয়েছে কোথায়? বিরাট কোহলি আর রোহিত শর্মা ওয়ানডে খেলবে। ওরা ধাপে ধাপে দুই ফরম্যাট ছেড়েছে, কিন্তু ওয়ানডেতে এখনো খেলছে। অত চিন্তা করার দরকার নেই।’
বিজ্ঞাপন
রাজীব শুক্লা আরো যোগ করেন, ‘বিসিসিআইয়ের নীতি খুব পরিষ্কার। কাউকে আমরা অবসর নিতে বলি না। সেটা খেলোয়াড় নিজেই ঠিক করে। যতদিন তারা খেলতে চাইবে, আমরা সম্মান জানাব। বিরাট এখনো দারুণ ফিট, রোহিতও ভালো খেলছে। তাহলে বিদায়ের দুশ্চিন্তা কেন?’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

