ব্যাপারটা অবিশ্বাস্যই লাগছে। লো স্কোরের লড়াই। তবুও সাউদ্যাম্পটনের রোজ বোলে কোনো দলই জয়ের দেখা পায়নি। ভাইটালিটি ব্লাস্টে শুক্রবার রাতে হ্যাম্পশায়ারের সঙ্গে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ডিএল মেথডে টাই করেছে মিডলসেক্স। এতে পয়েন্ট ভাগাভাগি করেছে দুদল।
ব্যাট হাতে শুরুতেই জ্বলে উঠেন লুয়ান-দ্রেস প্রিটোরিয়াস। খেলেন ৪৪* রানের হার না মানা দারুণ এক ইনিংস। তার ২২ বলের ইনিংসটিতে ছিল ৬ বাউন্ডারি ও ১ ছক্কা। তাতে ৬ ওভারে এক উইকেট হারিয়ে ৬৩ রান সংগ্রহ করে হ্যাম্পশায়ার।
কিন্তু বৃষ্টির কারণে পরিধি কমে ৬ ওভারে নেমে আসা ম্যাচে মিডলসেক্সের লক্ষ্য দাঁড়ায় ৭৬ রান। কিন্তু মিডলসেক্সের ইনিংস ৬ ওভারে এক উইকেট হারিয়ে থেমে যায় ঠিক ৭৫ রানে। ব্যাটিং ঝলকে দলীয় স্কোরে ৩৮ রান যোগ করেন ম্যাক্স হোল্ডেন। আর ২৩* রানে অপরাজিত থেকে যান কেইন উইলিয়ামসন।
সংক্ষিপ্ত স্কোর
হ্যাম্পশায়ার: ৬৩/১, ৬ ওভার (প্রিটোরিয়াস ৪৪*, আলবার্ট ১২; জাফর ১/১৪)।
মিডলসেক্স: ৭৫/১, ৬ ওভার (হোল্ডেন ৩৮, উইলিয়ামসন ২৩*; কারি ১/১৯)।
ফল: ম্যাচ টাই (ডি/এল মেথড)।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

