জর্ডান পৌঁছেছে নারী ফুটবল দল

জর্ডান পৌঁছেছে নারী ফুটবল দল

আসন্ন ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে জর্ডানের রাজধানী আম্মানে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশ সময় রাত দশটায় আম্মানে পা রেখেছে পিটার বাটলারের দল।

বিজ্ঞাপন

এই সফরে ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৩১ মে ইন্দোনেশিয়া ও ৩ জুন জর্ডানের বিপক্ষে হবে ম্যাচ দুটি। দুই দলের র‌্যাঙ্কিং বাংলাদেশের চেয়ে ৪০-৬০ ধাপ এগিয়ে।

জর্ডান সফর মূলত এএফসি উইমেন্স এশিয়ান কাপের বাছাইয়ের প্রস্তুতির অংশ। এর আগে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ বাটলার। তাতে জায়গা পেয়েছেন বিদ্রোহ করা ৯ নারী ফুটবলার। সেই সঙ্গে জায়গা করে নিয়েছেন আরো তিন নতুন মুখ।

২৩ জুন থেকে ৫ জুলাই হবে এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাই। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন