বিশ্বকাপের ইতিহাসে প্রথম মা-মেয়ে

বিশ্বকাপের ইতিহাসে প্রথম মা-মেয়ে

ক্রিকেটে বাবা ছেলের গল্পের অভাব নেই। রড লাথাম-টম লাথাম, কেভিন কারেন-স্যাম কারেন, ল্যান্স কেয়ার্নস-ক্রিস কেয়ার্নস, জিওফ মার্শ-মিচেল মার্শদের পিতা-পুত্রের কীর্তি অনেক আছে। বিশ্বকাপেও খেলার কীর্তি আছে মার্শ পরিবারের। তবে মেয়েদের ক্রিকেটে এই প্রথম দেখা গেল এমন ঘটনা।

মেয়েদের বিশ্বকাপের বয়স ৫০ পেরোনোর পর এমন ঘটনা দেখা গেল। এই কীর্তিটি গড়েছেন আন–মারি ম্যাকডোনাল্ড ও কিম গার্থ। নারী ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয়েছে ২৯ বছর বয়সী গার্থের। ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে মাঠে নেমে মা ম্যাকডেনাল্ডকে নিয়ে ছুয়ে ফেলছেন রেকর্ড।

১৯৮৮ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত চতুর্থ নারী বিশ্বকাপে খেলেছিলেন ম্যাকডোনাল্ড। তিনি ১৯৯০ সালে বিয়ে করেন আয়ারল্যান্ডের ক্রিকেটার জোনাথন গার্থকে।

কিমের আন্তর্জাতিক অভিষেক হয় আয়ারল্যান্ডের হয়েই। ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হশ তার ক্যাটিয়সার। আয়ারল্যান্ডের হয়ে ৩৪টি ওয়ানডে ও ৫১টি টি–টোয়েন্টি খেলেন কিম। ২০১৯ সালের পর জন্মভূমির হয়ে আর খেলেননি কিম। চলে যান অস্ট্রেলিয়ায়। এরপর অজিদের হয়েই খেলছেন এখন পর্যন্ত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন