ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইলকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছেন রোভম্যান পাওয়েল। দেশের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ রান এখন পাওয়েলের।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ২২ বলে ২৮ রানের ইনিংস খেলে এই রেকর্ড গড়েন পাওয়েল। ৯৯ টি-টোয়েন্টি ম্যাচে পাওয়েলের রান এখন ১,৯২৫। ৭৯ টি-টোয়েন্টিতে গেইলের রান ১,৮৯৯। ১০৬ ম্যাচে ২২৭৫ রান করে শীর্ষে আছেন নিকোলাস পুরান।
বিজ্ঞাপন
ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত মাইলফলক স্পর্শ করলেও এদিনও দলের হার এড়াতে পারেননি পাওয়াল। ২০৫ রানের পুঁজি করেও ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে হেরে যায় ৩ উইকেটে। গ্লেন ম্যাক্সওয়েলের ১৮ বলে ৪৭ রানেই জিতে যায় তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

