দ. আফ্রিকাকে হারিয়ে যুবাদের দারুণ শুরু

দ. আফ্রিকাকে হারিয়ে যুবাদের দারুণ শুরু

দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে দারুণ শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১৩০ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশের যুবারা।

দ. আফ্রিকার বেনোনিতে সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ২৮৫ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। জাওয়াদ আবরার ও রিজান হোসেনের ব্যাটে ভর করে এই সংগ্রহ পায় আজিজুল হাকিম তামিমের দল।

বিজ্ঞাপন

জাওয়াদ ৬১ বলে ৭০ ও রিজানের ব্যাটে আসে ৫৫ বলে ৬৩ রান। এছাড়া উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ আব্দুল্লাহর ব্যাটে আসে ৬৩ রান।

বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৮৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৫৫ রানে থামে প্রোটিয়া যুবাদের ইনিংস। দলটির হয়ে সর্বোচ্চ ৭২ রান আসে মোহাম্মেদ বুলবুলিয়ার ব্যাটে।

বাংলাদেশের হয়ে ইকবাল হোসেন ইমন ২৬ রানে ও স্বাধীন ইসলাম ২৯ রানে নেন তিন উইকেট। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামীকাল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন