গত ২২ ফেব্রুয়ারি পর্দা উঠেছিল ৫৩ তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার। এর পর্দা নেমেছে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি)। সদ্য শেষ হওয়া শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার টেবিল টনিস বালক ও বালিকা (একক) বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মোহাম্মদ রাব্বি ইসলাম এবং মোসাম্মদ বুলবুলি খাতুন।
রাব্বি ও বুলবুলি রাজশাহী দূর্গাপূরের আমগাছি সাহার বানু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা উভয়ই বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের উদ্যোগে গঠিত ক্যাম্পের প্রাক্তন শিক্ষার্থী এবং নজরুল টেবিল টেনিস একাডেমির শিক্ষার্থী।
বিজ্ঞাপন
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

