অভিষেকের ‘ছক্কানামা’

অভিষেকের ‘ছক্কানামা’

বর্তমান সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক শর্মার চেয়ে আক্রমণাত্মক ওপেনার খুব কম আছে। কুড়ি ওভারের ক্রিকেটে প্রতি ম্যাচেই ঝড়ো ব্যাটিংয়ে নিজের জাত চেনাচ্ছেন ভারতীয় তরুণ ওপেনার। এবার এক পরিসংখ্যানে জানা গেল, ছক্কা হাঁকানোর দিকে থেকে এই সময়ে অভিষেকের চেয়ে ভালো আর কেউ নেই। ভারতের এই ওপেনার প্রায় এক ওভার পরপরই ছক্কা মারেন। হিসেবটা করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।

বিজ্ঞাপন

ক্রিকইনফো হিসেবটা করেছে অন্তত ৫০ ছক্কা মারা খেলোয়াড়দের দিক থেকে। যেখানে টেস্ট খেলুড়ে দেশগুলোর খেলোয়াড়দের মধ্যে ছেলেদের টি-টোয়েন্টিতে অভিষেকের ছক্কা মারার হার সবচেয়ে ভালো। প্রতি ৬.৮৩ বল পরপর ছক্কা মারেন অভিষেক। এই তালিকায় দুইয়ে আছেন আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এ অলরাউন্ডার প্রতি ৭.২১ বল পরপর ছক্কা মেরেছেন। সব মিলিয়ে অভিষেক অবশ্য দ্বিতীয়। প্রথমে আছেন জিব্রাল্টারের কাইরন স্ট্যাগনো যিনি প্রতি ৬.৬১ বল পরপর ছক্কা মারেন।

২০২৪ সালের জুলাইয়ে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো অভিষেক এই সময়ের মধ্যে ২২ টি-টোয়েন্টিতে ২১ ইনিংসে টেস্ট খেলুড়ে দেশগুলোর খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ৫৮ ছক্কা হাঁকিয়েছেন । সহযোগী দেশগুলো বিবেচনায় নিলে এ সময় শুধু অস্ট্রিয়ার করণবীর সিং (৯৯) ও আরব আমিরাতের মুহাম্মদ ওয়াসিম (৬০) অভিষেকের চেয়ে ছক্কা মারায় এগিয়ে।

ছক্কা হাঁকানোর এই তালিকায় টেস্ট খেলুড়ে বাকি দেশগুলোর তারকা খেলোয়াড়দের ছক্কার হার- অস্ট্রেলিয়ার টিম ডেভিড প্রতি ৭.৮৭ বল পরপর ছক্কা মারেন। ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস ৮.৪৯ বল পরপর এবং ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন ১০.৮৬ বল পরপর ছক্কা মারেন। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবও প্রতি ১০.৮৬ বল পরপর ছক্কা মারেন।

আর ইনিংস প্রতি হিসেবে ২.৭৬টি করে ছক্কা মেরেছেন অভিষেক। যা দ্বিতীয় সেরা ছক্কা মারার হার। করণবীর সিং ৩৬ ইনিংসে মেরেছেন ১১৩ ছক্কা, যেটা ইনিংসপ্রতি ৩.১৪টি করে ছক্কা। টেস্ট টেস্ট খেলুড়ে দেশগুলোর এই তালিকায় দুইয়ে আছে লুইস (২.১৩)। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ ছক্কার দেখা পেতেও সবচেয়ে কম বল খেলেছেন অভিষেক (৩৩১)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...