প্রতি মাসে ১০ লাখ টাকা দাবি ক্লাবের

নারী লিগের কলেবর বাড়াতে চায় বাফুফে

স্পোর্টস রিপোর্টার

নারী লিগের কলেবর বাড়াতে চায় বাফুফে

নারী ফুটবল লিগের কলেবর বাড়াতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ গত লিগে অংশ নেওয়া ক্লাবগুলো ও প্রিমিয়ার লিগের কয়েকটি ক্লাবের সঙ্গে আলোচনা হয়েছে বাফুফে নারী ফুটবল উইংয়ের। সভাশেষে নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ জানালেন, ফিফার স্বীকৃতি পেতে হলে অন্তত লিগে দৈর্ঘ্য ছয় মাস করতে হবে। ম্যাচ ৯০টি আয়োজন করতে হবে। ফিফা নির্দেশানা মেনে লিগ পরিচালনা করলে কিছু অনুদানও পাওয়া যাবে। এ নিয়ে ক্লাবগুলোর সঙ্গে আলোচনা হয়েছে। তবে ক্লাবের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে, ছয় মাসের লিগ চালাতে আবাসন ব্যবস্থাসহ সবকিছু মিলে ক্লাবগুলো বাফুফের কাছে প্রতি মাসে ১০ লাখ টাকা করে চায়। তা ছাড়া লিগের মান বাড়াতে এবং দলগুলোর মধ্যে শক্তির ব্যবধান কমিয়ে আনতে খেলোয়াড়দের পুল করার বিষয়েও আলোচনা হয়েছে।

নারী ফুটবলে এখন সাউথ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ। টানা দুবার সাফের শিরোপা জিতেছেন সাবিনা খাতুনরা। নারী ফুটবলের আরও উন্নতি করতে হলে ফিফার নির্দেশনা মেনে খেলতে হবে। ছয় মাসের লিগে ক্লাবগুলো খেলবে কি না- মাহফুজা আক্তার কিরণ জানান, ‘আমি দেশের শীর্ষ ১০টি ক্লাবকে ডেকেছি। কোনো কমিটির অধীনে ক্লাবকে ডাকা হয়নি। এটা সম্পূর্ণ ক্লাবগুলোর এখতিয়ার বা স্বাধীনতা কোনো খেলা খেলবে কি না।’ গত লিগে অংশ নেওয়া ও প্রিমিয়ার লিগের ক্লাব প্রতিনিধি মিলিয়ে বাফুফের আলোচনা সভায় উপস্থিতির সংখ্যা ছিল দশের বেশি। বাফুফের সভাপতির সঙ্গে আলোচনা করেই নতুন নারী লিগের সময়সূচি চূড়ান্ত করা হবে।

বিজ্ঞাপন
Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন