ভারতকে চ্যালেঞ্জ জানাচ্ছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

ভারতকে চ্যালেঞ্জ জানাচ্ছে অস্ট্রেলিয়া

বক্সিং ডে টেস্টে ভারতকে চ্যালেঞ্জ জানাচ্ছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো না হলেও টেলএন্ডারদের ব্যাটে প্রতিরোধ গড়ে স্বাগতিক শিবির।

বিজ্ঞাপন

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের প্রথম ইনিংসে ১ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে ৪৭৪ রানের বিশাল সংগ্রহ পায় অজিরা। ১৪০ রান করেন স্টিভ স্মিথ। মার্নাশ লাবুশান ৭২, স্যাম কনস্টাস ৬০ ও উসমান খাজার ব্যাট থেকে আসে ৫৭ রান।

জবাবে শুরুর বিপদ সামলে নিতিশ কুমার রেড্ডির সেঞ্চুরিতে ৩৬৯ রানে থামে ভারত। ১১৪ রানের ইনিংষ খেলেন নিতিশ। জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজের পেস তাণ্ডবে ১০৫ রানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসটা ভালো হয়নি।

দলীয় ৯১ রানের মধ্যেই ৬ ব্যাটারকে হারায় অস্ট্রেলিয়া। টপঅর্ডারদের মধ্যে ব্যতিক্রম ছিলেন কেবল মার্নাশ লাবুশান। ৭০ রান করেন তিনি। টপঅর্ডারদের ব্যর্থতার বিপরীতে দলকে ভরসা দেন প্যাট কামিন্স ও নাথান লায়ন।

নবম ব্যাটার হিসেবে ফেরার আগে মহামূল্যবান ৪১ রান করেন দলপতি। সমান রানে অপরাজিত আছেন লায়ন। তার সঙ্গী স্কট বোল্যান্ড ১০ রানে অপরাজিত থেকে শেষদিন ব্যাট করতে নামবেন।

৫৬ রানে ৪ উইকেট নেন বুমরাহ। সিরাজের শিকার ৩টি। ৬৬ রান খরচ করেন এই গতি তারকা।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ৪৭৪/১০

ভারত প্রথম ইনিংস: ৩৬৯/১০

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস: ২২৮/৯ (চলমান)

অস্ট্রেলিয়া ৩৩৩ রানে এগিয়ে আছে

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন