সাবেক ইংলিশ পেসার : কোহলিকে নিষিদ্ধ করা উচিত ছিল

স্পোর্টস ডেস্ক

সাবেক ইংলিশ পেসার : কোহলিকে নিষিদ্ধ করা উচিত ছিল

স্যাম কনস্টাসকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেওয়ায় ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট পান বিরাট কোহলি। যদিও আলোচিত ওই ঘটনায় তারকা ব্যাটারকে নিষিদ্ধ করা উচিত ছিল বলে মনে করছেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টিভ হার্মিসন।

সম্প্রতি শেষ হওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ তথা মেলবোর্ন টেস্টের প্রথম দিন ওই ন্যক্কারজনক ঘটনা ঘটান কোহলি। উইকেট দিয়ে হেঁটে যাওয়ার সময় কনস্টাসকে ধাক্কা দেন।

বিজ্ঞাপন

ওই ইস্যুতে হার্মিসন বলেন, ‘কোহলির কী হয়েছিল সেদিন। সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সে যা করেছে তার জন্য নিষিদ্ধ করা উচিত ছিল।’

‘সবাই জানে আমি কোহলিকে কতটা পছন্দ করি। সে ক্রিকেটে অনেক কিছু করেছে। তাই বলে সীমা অতিক্রম করলে তো আর হয় না। আপনি সীমা অতিক্রম করতে পারেন না।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: