জয়ের জন্য আফগানদের লক্ষ্য ৩১৬

জয়ের জন্য আফগানদের লক্ষ্য ৩১৬

দুরন্ত ব্যাটিংয়ে সেঞ্চুরি হাঁকান রায়ান রিকেলটন। তার সঙ্গে ব্যাটিংয়ে দাপট দেখিয়ে ফিফটি হাঁকান টেম্বা বাভুমা, রসি ফর ডার ডুসেন ও এইডেন মার্করাম। চার ব্যাটারের দৃঢ়তায় আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের বিনিময়ে ৩১৫ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়েছে দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞাপন

শুরুতেই ব্যাট হাতে ঝলক দেখাতে থাকেন রিকেলটন। দাপুটে ব্যাটিংয়ের ছন্দটা ধরে রেখে এ ওপেনার ছুঁয়ে ফেলেছেন জাদুকরী তিন অঙ্ক। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার প্রথম সেঞ্চুরি। ১০৬ বলে ৭ বাউন্ডারি ও এক ছক্কায় ১০৩ রান নিয়ে রান আউটের শিকার হয়েছেন রিকেলটন।

৫২ রান নিয়ে উইকেট থেকে বিদায় নেন রসি ফন ডার ডুসেন। এইডেন মার্করাম অপরাজিত থেকে যান ৫২* রানে। তার আগে অধিনায়ক টেম্বা বাভুমা দলীয় স্কোরে ৫৮ রান যোগ করে ফিরে যান সাজঘরে। আফগানদের হয়ে দুটি উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী। একটি করে উইকেট পেয়েছেন ফজলহক ফারুকী ও আজমাতুল্লাহ ওমরজাই।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের অভিষেক ম্যাচে টসে হেরে যায় আফগানিস্তান। প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা টস জিতে তাদের ফিল্ডিংয়ে পাঠান। তবে দক্ষিণ আফ্রিকার একাদশে নেই হেইনরিখ ক্লাসেন। বাঁ-হাতের কনুইয়ের সফট টিস্যুর চোটের জন্য খেলতে পারছেন না তারকা এ মারকুটে ব্যাটার। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিশ্রামে রাখা হয়েছে তাকে। ক্লাসেনের বদলি হিসেবে খেলছেন ট্রিস্টান স্টাবস।

দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান এখন পর্যন্ত ওয়ানডে খেলেছে পাঁচটি। এর মধ্যে প্রোটিয়ারা জিতেছে তিন ম্যাচ। বিপরীতে আফগানরা জয় পেয়েছে দুই ম্যাচে। পাঁচটি একদিনের ম্যাচই খেলা হয়েছে নিরপেক্ষ ভেন্যুতে।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ৩১৫/৬, ৫০ (রিকেলটন ১০৩, বাভুমা ৫৮, ডুসেন ৫২ ও মার্করাম ৫২*; নবী ২/৫১, ওমরজাই ১/৩৯ ও ফারুকী ১/৫৯)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন