বাংলাদেশকে নিয়ে গর্বিত শমিত

বাংলাদেশকে নিয়ে গর্বিত শমিত

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে শমিত সোমের। জাতীয় দলের জার্সিতে প্রথম ম্যাচ খেলতে নেমেই ঝলক দেখিয়েছেন কানাডা প্রবাসী এই ফুটবলার। ম্যাচের পুরো সময়ে ৬টি সুযোগ তৈরি করেন এই মিডফিল্ডার। দল না জিতলেও দেশের জার্সি গায়ে জড়াতে পেরে গর্বিত শমিত।

ম্যাচ শেষে ইতোমধ্যে কানাডা ফিরে গেছেন শমিত। সেখান থেকেই ইনস্টাগ্রামে জানিয়েছেন নিজের অনুভূতি। এই তারকা লেখেন, ‘ধন্যবাদ বাংলাদেশ, প্রথমবারের মতো এই দেশকে প্রতিনিধিত্ব করার এবং খেলার এক অসাধারণ অনুভূতি হয়েছে। ম্যাচে আমরা যা চেয়েছি, তা করতে পারিনি। তাই একটু হতাশ। তবে এই দলের অংশ হতে পেরে আমি দারুণ গর্বিত।’

বিজ্ঞাপন

জাতীয় দলের হয়ে খেলার সুযোগ করে দেপোয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এই ফুটবলার, ‘আমার সতীর্থ, কোচিং স্টাফ, বাফুফের সব সদস্য এবং অবশ্যই ভক্তদের ধন্যবাদ আমাকে এভাবে গ্রহণ করার জন্য। সবে তো শুরু হলো।’

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের তৃতীয় ম্যাচ আগামী অক্টোবরে। সবকিছু ঠিক থাকলে ৯ অক্টোবর হংকংকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। এরপর ১৪ অক্টোবর হংকংয়ের মাটিতে ম্যাচ। সেই দুই ম্যাচ খেলতে আবার ঢাকায় ফিরবেন শমিত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন