নাটকীয় শেষে অপক্ষোয় আছে ওভাল টেস্ট। চতুর্থ দিনের প্রথম সেশন শেষে এখন দুই দলের সামনেই জয়ের সুযোগ আছে।
৩৭৪ রানের লক্ষ্যে তৃতীয় দিন বিকেলে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ছিল ১ উইকেটে ৫০ রান। ম্যাচ জিততেই তাই আরো ৩২৪ রান দরকার ছিল ইংলিশদের। অন্যদিকে ভারতকে নিতে হতো ৯ উইকেট। এমন সমীকরণে চতুর্থ দিনের শুরুতে ৫৪ রান করে ফেরেন বেন ডাকেট।
উইকেটে সেট হয়েও বড় ইনিংস খেলতে পারেননি ওলি পোপ। ব্যক্তিগত ২৭ রানে মোহাম্মদ সিরাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। ১০৬ রানে তৃতীয় উইকেটে হারায় ইংল্যান্ড। এরপর ৫৮ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়ে মধ্যাহ্ন বিরতিতে গেছেন হ্যারি ব্রুক ও জো রুট।
৩ উইকেট হারিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ১৬৪ রান। জয়ের জন্য আরো ২১০ রান করতে হবে তাদের। রুট ২৩ ও ব্রুক ৩৮ রান নিয়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু করবেন। এখন ইংল্যান্ডের জয়-পরাজয়ের বিষয়টি অনেকটাই নির্ভর করছে এই দুইজনের ওপর।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

