ক্লাবে যোগ দিলেন ফুটবলাররা

ক্লাবে যোগ দিলেন ফুটবলাররা

নেপালে রুদ্ধশ্বাস সময় কাটিয়ে ফেরা জাতীয় দলের ফুটবলাররা নিজ নিজ ক্লাবে যোগ দিয়েছেন। গত বৃহস্পতিবার কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকার কুর্মিটোলা বিমান ঘাঁটিতে নামার পরই নিজেদের ক্লাবে চলে যান খেলোয়াড়রা। এ বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান।

তিনি বলেন, ‘ঢাকায় পৌঁছেই ফুটবলাররা নিজ নিজ ক্লাব চলে গেছেন। তবে জামাল ভূঁইয়া বিশ্রামের জন্য দুয়েক দিন ছুটি চেয়েছে, হয়তো আমরা তার ছুটি মঞ্জুর করব।’

বিজ্ঞাপন

জাতীয় দলের পরবর্তী ক্যাম্প নিয়ে আমের খান বলেন, ‘৯ অক্টোবর হংকংয়ের সঙ্গে এশিয়ান কাপ বাছাইয়ের খেলা রয়েছে জাতীয় দলের। তার আগে ফের জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। তখন আবার তারা ক্যাম্পে ফিরবে। তার আগে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া লিগেও ক্লাবের হয়ে খেলবে তারা।’

নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে ৩ সেপ্টেম্বর কাঠমান্ডু গিয়েছিল জাতীয় দল। ৬ সেপ্টেম্বর দশরথ স্টেডিয়ামে প্রথম ম্যাচটি গোলশূন্য ড্র হয়। তবে নেপালে ছাত্র বিক্ষোভের কারণে ৯ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচটি আর মাঠে গড়ায়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন