আইওসির প্রথম নারী সভাপতির দায়িত্বগ্রহণ

আইওসির প্রথম নারী সভাপতির দায়িত্বগ্রহণ

অলিম্পিক ডের দিন আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রথম নারী সভাপতি ক্রিস্টি কভেন্ট্রি গতকাল সোমবার দায়িত্বগ্রহণ করেছেন। তার এই দায়িত্ব গ্রহণের দিনে কেক কেটেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

সোমবার দুপুরে বিওএ অডিটোরিয়ামে নতুন সভাপতির নাম ও ছবি সংবলিত কেক ও ব্যানার করা হয়। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে অলিম্পিক ডে উদযাপন করবে বিওএ। আগে থেকেই আইওসির গুরুত্বপূর্ণ কমিটিতে ছিলেন কভেন্ট্রে।

জিম্বাবুয়ের হারাতে জন্মগ্রহণ করা এই অ্যাথলেট ২০০৪ অ্যাথেন্স এবং ২০০৮ বেইজিং অলিম্পিকে সাঁতারের ২০০ মিটারে স্বর্ণ পদক জিতেছেন। ২০১৬ সাল পর্যন্ত সাঁতারু হিসেবে অলিম্পিকে অংশ নেন তিনি।

জিম্বাবুয়ের অলিম্পিক কমিটি, ক্রীড়া মন্ত্রী ও আইওসির কমিটিতে দায়িত্ব পালনের পর এবার সর্বোচ্চ পদে আসীন হয়েছেন কভেন্ট্রি। তিনি আইওসির ইতিহাসে প্রথম নারী ও আফ্রিকান হিসেবে সভাপতির দায়িত্ব পেয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন