টফিতে দেখা যাবে আইপিএল

টফিতে দেখা যাবে আইপিএল

আগামী শনিবার (২২ মার্চ) থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। ফ্র্যাঞ্চাইচি টুর্নামেন্টটি নিয়ে এ দেশের মানুষের আছে বাড়তি আগ্রহ। ক্রিকেটপ্রেমীরা যেন এবারের আইপিএলের সকল টানটান উত্তেজনাময় মুহূর্তগুলো নির্বিঘ্নে উপভোগ করতে পারেন তা নিশ্চিত করার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি এবারের আসরের সকল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে।

দর্শকদের জন্য আরও ভালো অভিজ্ঞতা নিশ্চিত করতে নতুন ইন্টারফেস নিয়ে এসেছে টফি। আপনি যেখানেই থাকুন না কেন, রাস্তা, স্কুল অথবা কর্মক্ষেত্র, টফির অন-দ্য-গো ভিউয়িং এবং রিমোট ভিউয়িং অপশনের মাধ্যমে সকলেই খুব সহজে আইপিএল ম্যাচ দেখতে পারবেন। ফোনে থাকলে টফি, এবারের আইপিএলের কোনো চার-ছক্কা আর মিস হবে না।

বিজ্ঞাপন

টফি দর্শকদের সাশ্রয়ী মূল্যে এই প্রিমিয়াম কন্টেন্ট অফার করছে। গ্রাহকরা মাত্র ২০ টাকায় এক দিনের জন্য, ৫০ টাকায় ৭ দিনের জন্য এবং মাত্র ৯৯ টাকায় ৩০ দিনের জন্য আইপিএল ম্যাচ দেখার সুযোগ পাবেন। গ্রাহকদের জন্য বিকাশ এবং ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট সুবিধা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন