ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ ম্যাচে জ্যামাইকার সাবিনা পার্কের ম্যাচটি হবে দিবারাত্রীর। আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও বোলারদের দাপট অব্যাহত থাকার সুযোগ বেশি। কেননা খেলা হবে গোলাপি বলে। ম্যাচটি মাঠে গড়াবে আজ শনিবার রাত ১২টা ৩০ মিনিটে।
এ নিয়ে দ্বিতীয়বারের মতো গোলাপি বলে টেস্ট হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সবশেষ ২০১৮ সালে গোলাপি বলে টেস্ট দেখেছিল ক্যারিবিয়ান সমর্থকরা।
তৃতীয় টেস্টে খেলা হবে ডিউক বলে। ঘরের বাইরে অস্ট্রেলিয়ার জন্য এটা প্রথম গোলাপি বলের ম্যাচ। ঘরের মাটিতে ২০২৪ সালে গ্যাবায় উইন্ডিজের বিপক্ষে হেরেছিল তারা। তাই এই ম্যাচে ফেভারিট ক্যারিবীয়রা। তবে অজিদের আছেন মিচেল স্টার্ক।
স্টার্ক গোলাপি বলের সেরা তারকা। টেস্ট ক্যারিয়ারের ৪০০ উইকেটের মাইলফলকের সামনে দাঁড়িয়ে থাকা স্টার্ক দিবারাত্রীর ম্যাচে শিকার করেছেন ৭৪ উইকেট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

