টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে পাকিস্তানি ক্রিকেটারদের লম্বা লাফ

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে পাকিস্তানি ক্রিকেটারদের লম্বা লাফ

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। লিটন কুমার দাসদের হোয়াইটওয়াশ করেছে ম্যানিইন গ্রিনরা। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, সিরিজজুড়ে কতটা ফর্মে ছিলেন পাকিস্তানি ক্রিকেটাররা। সেটার প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে। এই সংস্করণের র‌্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন দলটির একাধিক ক্রিকেটার।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে সবচেয়ে বেশি ছন্দে ছিলেন মোহাম্মদ হারিস। এক সেঞ্চুরিসহ তিন ম্যাচে তার ব্যাট থেকে আসে ১৭৯ রান। জিতেছেন সিরিজসেরার পুরস্কার। এবার র‌্যাঙ্কিংয়েও লম্বা লাফ দিয়েছেন হারিস। ২১০ ধাপ এগিয়ে ৩০তম স্থানে উঠে এসেছেন এই টপঅর্ডার ব্যাটার। ৫৭ ধাপ এগিয়েছেন মোহাম্মদ নাওয়াজ। বর্তমানে ৪৫তম স্থানে আছেন তিনি। এছাড়া ৪২ ধাপ এগিয়ে ৭৫তম স্থানে উঠে এসেছেন অধিনায়ক সালমান আলি আগা।

বিজ্ঞাপন

বোলারদের মধ্যে ১৮ ধাপ উন্নতি করেছেন আব্বাস আফ্রিদি। বর্তমানে তার অবস্থান ১৯ এ। ব্যাটে-বলে দারুণ পারফর্ম করে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়েছেন সাদাব খান। ১৪তম স্থানে উঠে এসেছেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন