ফিরতি সিরিজে জুলাইয়ে আসছে পাকিস্তান

ফিরতি সিরিজে জুলাইয়ে আসছে পাকিস্তান

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অংশগ্রহণকারী দলগুলো নিচ্ছে বাড়তি প্রস্তুতি। এরই অংফিরতি সিরিজে জুলাইয়ে আসছে পাকিস্তানশ হিসেবে বিসিবির দেওয়া প্রস্তাবে রাজি হয়ে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৮ জুলাই বাংলাদেশে আসবে দলটি। এখন পর্যন্ত সূচি চূড়ান্ত না হলেও ড্রাফট সূচি অনুযায়ী আগামী ২০ জুলাই থেকে মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুই ম্যাচ হবে আগামী ২২ ও ২৪ জুলাই।সিরিজের সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে সবশেষ ২০২১ সালে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। সেবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জয় পায় সফরকারীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন