ইংল্যান্ডকে পেস তোপে নাস্তানাবুদ করে সফরকারীরা নিজেরাও নাজেহাল হয়েছেন। ১০৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ক্যাপ্টেন শুবমান গিলের দল। তবে তৃতীয় দিনে এসে স্বাগতিকদের পেস ঝড় সামলে ঠিকই বুক চিতিয়ে লড়াই করে গেছেন লোকেশ রাহুল।
দুরন্ত ব্যাটিংয়ে হাঁকিয়েছেন টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। তার সঙ্গে ফিফটি আদায় করে নেন রিশব পন্ত। চতুর্থ উইকেটে ১৯৮ বলে দুজনের ১৪১ রানের দাপুটে পার্টনারশিপে বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ায় ভারত। পন্তের ব্যাট থেকে আসে ৭৪ রানের দুরন্ত এক ইনিংস। আর ৭২ রান যোগ রবীন্দ্র জাদেজা। তাতে লড়াই হয়েছে সমানে সমান।
ভারতের প্রথম ইনিংস থেমেছে ইংল্যান্ডের সমান ৩৮৭ রানে। তৃতীয় দিন শেষে কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় ইনিংসে ২ রান সংগ্রহ করেছে ইংলিশরা।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড প্রথম ইনিংস : ৩৮৭/১০ ও দ্বিতীয় ইনিংস: ২/০, ১ ওভার।ভারত প্রথম ইনিংস : ৩৮৭/১০, ১১৯.২ ওভার (রাহুল ১০০, পন্ত ৭৪, জাদেজা ৭২; ওকস ৩/৮৪, স্টোকস ২/৬৩ ও আর্চার ২/৫২)। *তৃতীয় দিন শেষে
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

