আবাহনীর জয়ের দিনে হারল মোহামেডান

আবাহনীর জয়ের দিনে হারল মোহামেডান

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডে লিজেন্ডস অভ রুপগঞ্জেকে ৪ উইকেটে হারিয়েছে আবাহনী লিমিটেড। চিরপ্রতিদ্বন্দ্বীদের জয়ের দিনে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে ৬৫ রানে হেরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করে ২৯২ রান জড়ো করে রুপগঞ্জ। জবাবে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৮ বল হাতে রেখে জয় তুলে নেয় আবাহনী। ১০১ রানের ইনিংস খেলেন শান্ত। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন জিসান আলম। এর আগে রুপগঞ্জকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দিতে ৬৭ রানের ইনিংস খেলেন সাইফ হাসান। ৫৮ রান করেন মাহমুদুল হাসান জয়।

বিজ্ঞাপন

বিকেএসপির চার নম্বর মাঠে মোহামেডানের বোলারদের ওপর ঝড় বাইয়ে দিয়ে ৩৩৬ রান সংগ্রহ করে গাজী গ্রুপ। ১৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেন এনামুল হক বিজয়। ৬৩ রান আসে তোফায়েল আহমেদের ব্যাট থেকে। এদিন সবচেয়ে বড় ঝড়টা গেচে তাসকিন আহমেদের ওপর দিয়ে। ১০ ওভারে ১০৭ রান খলচ করেন এই পেসার। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি রান খরচের রেকর্ড এটি।

বিশাল লক্ষ্যের পেছনে ছুঁটতে গিয়ে ২৭১ রানে অলআউট হয় মোহামেডান। মতিঝিল পাড়ার ক্লাবটির হয়ে ৭৪ রানের ইনিংস খেলেন রনি তালুকদার। মুশফিকুর রহিমের অবদান ৪৯ রান। ৪৮ রান এনে দনে তামিম ইকবাল।

অপর ম্যাচে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে ৫৫ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তাদের করা ৩০৮ রানের জবাবে ২৫৩ রানে থেমেছে ধানমন্ডির ইনিংস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন