পাকিস্তান যাবে আফগানরা

পাকিস্তান যাবে আফগানরা

অক্টোবরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। প্রতিপক্ষ আর কেউ নয়- বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে দুই ফরম্যাটে ৩টি করে ম্যাচ খেলবে দুদল। সিরিজটি হবে এশিয়া কাপ শেষে। বাংলাদেশ সিরিজ শেষ করে উড়াল দেবে পাকিস্তানের উদ্দেশে।

বিজ্ঞাপন

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানরা। আগামী নভেম্বরে পাকিস্তানের মাটিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজটি খেলবে রশিদ খানরা। আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এ খবর নিশ্চিত করেছে।

টুর্নামেন্ট শুরু হবে ১৭ নভেম্বর, ফাইনাল ২৯ নভেম্বর। সিরিজ হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন