চিটাগংয়ের কাছে কত পাবে জানাল বিসিবি

চিটাগংয়ের কাছে কত পাবে জানাল বিসিবি

বিপিএলের প্রথম দুই আসর ও ১১তম আসরে খেলেছিল চট্টগ্রাম কিংস। তিন আসর মিলিয়ে দলটির কাছে ৩৭ লাখ ৮২ হাজার ১৫৬ ডলার ১৬ সেন্ট পাবে বলে জানিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজি ফি, ট্যাক্স, ক্রিকেটার ও টিম স্টাফদের পারিশ্রমিক বাবদ দলটির কাছে এই অর্থ পাওয়া যাবে বলে জানানো হয়েছে। এই অর্থ প্রদান না করায় চিটাগং কিংসের ফ্র্যাঞ্চাইজি রাইটসও বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিসিবি।

প্রথম দুই আসরে বড় অঙ্কের বকেয়া থাকার পরও চিটাগং কিংসকে দেওয়া হয় বিপিএলের দল। বিপিএলের ১১তম আসরের আগে বিসিবির সঙ্গে সাড়ে তিন কোটি টাকায় সমঝোতা করে দল দেওয়া হয়। তবে সমঝোতা চুক্তি অনুযায়ী সেই অর্থ দিতেও ব্যর্থ হয়েছে দলটি। সে কারণেই এখন পুরো অর্থই চেয়ে আইনি নোটিস পাঠিয়েছে বিসিবি।

বিজ্ঞাপন

বিসিবি জানিয়েছে, দলটির কাছে মূল পাওনা ১৫ লাখ ৫০ হাজার ৬৪ ডলার। ২০১২ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইন্টারেস্ট জমা হয়েছে ২২ লাখ ৩২ হাজার ৯২ ডলার ১৬ সেন্ট। তাতে চিটাগং কিংসের কাছে বিসিবির মোট পাওনা দাঁড়িয়েছে ৩৭ লাখ ৮২ হাজার ১৫৬ ডলার ১৬ সেন্ট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন