হংকংকে হারিয়ে দ্বিতীয় জয় শ্রীলঙ্কার

হংকংকে হারিয়ে দ্বিতীয় জয় শ্রীলঙ্কার

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হংকংকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে পৌছে গেল শ্রীলঙ্কা। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে হংকং। জবাবে ৭ বল হাতে রেখে ১৮.৫ ওভারেই জিতে যায় লঙ্কানরা।

লক্ষ্য তাড়ায় নেমে হংকংয়ের সামনে ভালোই চ্যালেঞ্জিংয়ে পড়েছিল শ্রীলঙ্কা। তবে পাথুম নিশাঙ্কার ফিফটিতে (৬৮) আর বিপদে পড়তে হয়নি তাদের। শেষদিকে ৯ বলে ২০ রানের ঝড়ো ইনিংসে জয় নিশ্চিত করেন হাসারাঙ্গা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে আনসি রাথের ৪৬ বলে ৪৮ ও নিজাকাতের অপরাজিত ৫২ রানে ভর করে লড়াকু পুঁজি পায় হংকং।

সংক্ষিপ্ত স্কোর
হংকং : ২০ ওভারে ১৪৯/৪ (নিজাকাত ৫২*, আনসি ৪৮, জিসান ২৩; চামিরা ২/২৯, শানাকা ১/৫, হাসারাঙ্গা ১/২৭)
শ্রীলঙ্কা : ১৮.৫ ওভারে ১৫৩/৬ (নিশাঙ্কা ৬৮, হাসারাঙ্গা ২০*, কুসল ২০; ইয়াসিম ২/৩২, এহসান ১/২৫, আইয়াজ ১/২৭)
ফল : শ্রীলঙ্কা ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : পাথুম নিশাঙ্কা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...