বাংলাদেশে ব্রিজ খেলার উন্নয়ন ও প্রসারে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ এক বৈঠকে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিজ ফেডারেশনের সাধারণ সম্পাদক নাঈমুর হাসানসহ কর্মকর্তারা।
বৈঠকে বতারা দেশের প্রচলিত কিছু ভুল ধারণা ও সামাজিক ট্যাবু দূর করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তারা জানান, ব্রিজ কেবল একটি খেলা নয়; এটি যুক্তি, বিশ্লেষণী চিন্তাশক্তি ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দলগত কাজের পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতিমন্ত্রী ব্রিজ খেলার উন্নয়ন ও জনপ্রিয়করণে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। একই সঙ্গে তিনি বিশ্ব ব্রিজ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করায় বাংলাদেশের প্রতিনিধিদের অভিনন্দন জানান এবং এ সাফল্যের প্রশংসা করেন।
ব্রিজকে দেশের তরুণ প্রজন্মের কাছে আরও পরিচিত ও জনপ্রিয় করে তুলতে ভবিষ্যতে প্রয়োজনীয় উদ্যোগে সহযোগিতা করার আগ্রহও প্রকাশ করেন তিনি। প্রতিনিধিদল আশা প্রকাশ করেছে, সরকারের এই সমর্থন দেশে ব্রিজ খেলার বিস্তার ও বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

