অ্যাটলেটিকোতে আলমাদা

অ্যাটলেটিকোতে আলমাদা

অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিচ্ছেন আর্জেন্টাইন সেনসেশন থিয়াগো আলমাদা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে আলমাদার অন্তর্ভুক্তির বিষয়টি জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

বিবৃতিতে তারা জানিয়েছে, ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর সঙ্গে আলমাদার চুক্তির ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে তারা। মেডিকেল পরীক্ষা শেষে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করবেন এই আর্জেন্টাইন।

বিজ্ঞাপন

ইএসপিএন জানিয়েছে, আলমাদার সম্ভাব্য ট্রান্সফার ফি এক কোটি ৫০ লাখ ইউরো হতে পারে। স্প্যানিশ ক্লাবটিতে আগে থেকেই আছেন চার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন রদ্রিগো ডি পল, নাহুয়েল মলিনা, অ্যাঞ্জেল কোরেয়া ও জুলিয়ান আলভারেজ। এবার আলমাদা যোগ হয়ে দল ভারী করলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন