বাংলাদেশ সফরে থাকছেন না বাবর-রিজওয়ান-শাহিন!

বাংলাদেশ সফরে থাকছেন না বাবর-রিজওয়ান-শাহিন!

টি-টোয়েন্টিতে এখন আর বাবর আজমের প্রয়োজন দেখছে না পাকিস্তান। শুধু বাবরই নন। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের পরিকল্পনায় নেই মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। দলের এই তিন তারকা ক্রিকেটারকে বাইরে রেখেই আগামী জুলাইয়ে বাংলাদেশ সফরে আসতে চায় দেশটি। ব্যাপারটা এখানেই শেষ নয়। জুলাই-আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি সিরিজেও এই তিন স্টার ক্রিকেটারকে বিবেচনায় নিতে চাচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সূত্রের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই দিয়েছে এমন খবর। কারণ হিসেবে তারা জানিয়েছে, পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসন ও নির্বাচকরা সিনিয়র খেলোয়াড়দের বাইরে রেখে তারুণ্য নির্ভর দলই পাঠাতে চাচ্ছেন আসন্ন বাংলাদেশ ও উইন্ডিজ সফরে।

বিজ্ঞাপন

কোচ হেসন ও নির্বাচকরা এ নিয়ে বাবর, রিজওয়ান ও শাহিনের সঙ্গে বৈঠকও সেরে নিয়েছেন বিষয়টি নিয়ে। আলোচনায় বসে তিন ক্রিকেটারকে সাফ জানিয়ে দেওয়া দেওয়া হয়েছে, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি সিরিজে তাদের বিবেচনায় রাখা হচ্ছে না। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আর একদিনের ক্রিকেটেই তাদের মনোযোগী হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মূত্র বলছে, পরিস্থিতি খারাপ হলেই শুধু বাবর, রিজওয়ান ও শাহিনকে ফেরাতে চান নির্বাচকরা।

বাংলাদেশ সফরে তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। সিরিজটি হওয়ার কথা রয়েছে জুলাইয়ে। তবে পিটিআই বলছে, দুদল এই সিরিজ খেলতে চাচ্ছে আগস্টে। সিরিজ সূচি বদলে বাড়তি দুটি ম্যাচও খেলতে চায় তারা। যদিও এ ব্যাপারটি এখনো নিশ্চিত নয়। পুরো বিষয়টি রয়েছে আলোচনার টেবিলে। ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। ম্যাচ তিনটি হবে ১, ৩ ও ৪ আগস্ট। এশিয়া কাপ ও ২০২০৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে দেশটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন