নিবন্ধিত একাডেমিগুলোকে বাফুফের সার্টিফিকেট প্রদান

নিবন্ধিত একাডেমিগুলোকে বাফুফের সার্টিফিকেট প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিচালিত অ্যাক্রিডিটেশন স্কিমের আওতায় দেশের বিভিন্ন প্রান্তে নিবন্ধিত ফুটবল একাডেমিগুলোর মধ্যে যারা নির্ধারিত মানদণ্ড পূরণ করেছে, তাদের মাঝে শুক্রবার (২৫ এপ্রিল) সার্টিফিকেট প্রদান করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। সকাল ১০টায় রাজশাহীর জেলা পরিষদ মিলনায়তনে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান শুরু হয়।

২০২০ সালে এএফসি ও ফিফার গাইডলাইন অনুযায়ী করে বাফুফে টেকনিক্যাল কমিটি দেশব্যাপী একাডেমি নিবন্ধন কার্যক্রম শুরু করে। সে বছর ৭৮টি একাডেমিকে নিবন্ধিত করা হয়। পরবর্তীতে ২০২১ সালে ৪০টি, ২০২২ সালে ২৫টি, ২০২৩ সালে ৩৫টি এবং ২০২৫ সালের ১ এপ্রিল পর্যন্ত আরও ১১০টি একাডেমি নিবন্ধিত হয়। এখন পর্যন্ত মোট ২৬৮টি ‘ওয়ান স্টার’ এবং ১৭টি ‘টু স্টার একাডেমি বাফুফের নিবন্ধনপ্রাপ্ত হয়েছে।

বিজ্ঞাপন

বাফুফে নিবন্ধিত একাডেমিগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে "বাফুফে একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪", যেখানে ২৪টি ভেন্যুতে ফিফার অর্থায়নে খেলা আয়োজন করা হয়। যেখানে অংশ নেয় ৪৮০০ জন ক্ষুদে ফুটবলার। টুর্নামেন্ট থেকে বাছাইকৃত ৩৫ জন প্রতিভাবান ফুটবলারকে বাফুফে এলিট একাডেমির আওতায় আনা হয়। এছাড়াও, ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ৮টি বিভাগীয় পর্যায়ে বাফুফে নিবন্ধিত একাডেমি থেকে গ্রাসরুট কোচিং কোর্সে অংশগ্রহণ করে মোট ৫৫০ জন কোচ পেয়েছেন সার্টিফিকেট।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন