এএফসি অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ে ‘এইচ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পূর্ব তিুমরের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথমার্ধেই প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়েছে আফঈদা খন্দকারের দল। ৪ গোল দিয়ে বিরতিতে গেছে তারা।
লাও ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই তিমুরকে চেপে ধরে বাংলাদেশ। ফিনিশিংয়ে ব্যর্থতার কারণে বেশকিছু সুযোগ হাতছাড়া করে পিটার বাটলারের দল। পাল্টা আক্রমণে তিমুরও এগিয়ে যেতে পারতো। কিন্তু গোলরক্ষক স্বর্ণা রানীর দৃঢ়তায় গোল হজম করতে হয়নি বাংলাদেশকে।
সুযোগ নষ্ট করলেও গোলের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। ২০ মিনিটে কর্ণার থেকে বল পেয়ে হেডে জালে জড়ান সিনহা শিখা।
১২ মিনিটের মাথায় স্কোরলাইন ২-০ করেন শান্তি মার্ডি। কর্ণার থেকে অলিম্পিক গোল করেন তিনি। ৩৬ মিনিটে শান্তির কর্ণার থেকে তৃতীয় গোলটি করেন আক্রমণভাগের খেলোয়াড় নবিরন খাতুন।
বিরতিতে যাওয়ার আগে দলের হয়ে চতুর্থ গোলটি করেন তৃষ্ণা রানী। এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে লাওসকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। টানা দ্বিতীয় জয় তুলে নিতে পারলে বয়সভিত্তিক এশিয়ান কাপের মূল পর্বের পথে আরো একধাপ এগিয়ে যাবে দলটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

