টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

দক্ষিণ আফ্রিকার সঙ্গী অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার সঙ্গী অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসেবে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া। অজিরা সাদা পোশাকের টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেওয়ায় আর কোনো সমীকরণ অবশিষ্ট থাকল না ভারতের জন্য।

বিজ্ঞাপন

মূলত বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচ জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। সিডনি টেস্টে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ৩-১ ব্যবধানে সদ্য সমাপ্ত সিরিজ জিতে নেয় প্যাট কামিন্সের দল। এর মাধ্যমে দীর্ঘ এক দশক পর বোর্ডার-গাভাস্কার ট্রাফির শিরোপা পুনরুদ্ধার করল তাসমান পাড়ের দেশটি।

সম্প্রতি পাকিস্তানকে সেঞ্চুরিয়ন টেস্টে ২ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে প্রথম দল হিসেবে চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেয় প্রোটিয়ারা। আগামী ১১-১৫ জুন অনুষ্ঠিতব্য ফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...