আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জিতেও বাদ যুক্তরাষ্ট্র!

স্পোর্টস ডেস্ক

জিতেও বাদ যুক্তরাষ্ট্র!

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের রেকর্ড রানের সংগ্রহ পায় যুক্তরাষ্ট্র। আগে ব্যাট করে ৪ উইকেটে ১৯৯ রান তুলেও মার্কিনিদের এই সংগ্রহ টপকাতে পারেনি নামিবিয়া। ৬ উইকেটে ১৬৮ রানে তাদের ইনিংস থামায় মাঠ ছাড়তে হয় ৩১ রানের হার নিয়ে।

আগে ব্যাট করতে নেমে নামিবিয়ার বোলারদের বিপক্ষে শুরু থেকেই আগ্রাসী ছিল যুক্তরাষ্ট্রের ব্যাটাররা। দুই ওপেনার মোনাঙ্ক প্যাটেল ও শায়ান জাহাঙ্গীর এনে দেন উড়ন্ত সূচনা। দুজনে মিলে যোগ করেন ৬৮ রান। শায়ান ১৮ বলে ২২ রানে ফিরলে ভাঙে এই জুটি। পরে মোনাঙ্ক প্যাটেল করেন ৩০ বলে ৫২ রান।

বিজ্ঞাপন

তাদের দুজনের বিদায়ের পর উইকেটে ঝড় তোলেন সঞ্জয় কৃষ্ণমূর্তি। ৩৩ বলে ৬৮ রানের ইনিংস খেলেন এই ব্যাটার। তার ইনিংসে ছিল চারটি চার ও ছয় ছক্কা। এছাড়া ২০ বলে ২৮ রান করেন মিলিন্দ কুমার।

তাতে ৪ উইকেটে ১৯৯ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস। নামিবিয়ার হয়ে উইলেম মাইবার্গ ও গেরহার্ড ইরাসমাস দুটি করে উইকেট শিকার করেন।

জবাবে শুরুতে আগ্রাসী ভঙিমায় খেলা শুরু করে নামিবিয়া। তবে তাদের ওই ঝড় খুব একটা লম্বা হয়নি। ১৫ বলে ১৯ রান করে ওপেনার ইয়ান ফ্রাইলিঙ্ক ফিরলে থামে তাদের ব্যাটিংঝড়। মাঝে আরেক ওপেনার লউরেন স্টেনক্যাম্প ৩৯ বলে ৫৮ রান করে রানপাহাড় টপকানোর আশা দেখান। তবে সেটা নামিবিয়ার জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষদিকে জেজে স্মিথ ২৩ বলে করেন ৩১ রান। তাতে ৬ উইকেটে ১৬৮ রানে থামে নামিবিয়ার ইনিংস। যুক্তরাষ্ট্রের হয়ে শ্যাডলি ফন শ্যালউইক ৩০ রানে নেন দুই উইকেট।

এই হারে বিশ্বকাপ থেকে নিশ্চিত হয়েছে নামিবিয়ার বিদায়। যুক্তরাষ্ট্রের বিদায়ও একরকম নিশ্চিতই বলা যায়। তবে খানিকটা ভাগ্যের ছোঁয়া পেলে হয়তো সুপার এইটে খেলার সুযোগ মিলতে পারে তাদের। এজন্য ‘এ’ গ্রুপের বাকি ম্যাচগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।

সংক্ষিপ্ত স্কোর

যুক্তরাষ্ট্র : ১৯৯/৪, ২০ ওভার (কৃষ্ণমূর্তি ৬৮*, মোনাঙ্ক ৫২, মাইবার্গ ২/২২)।

নামিবিয়া : ১৬৮/৬, ২০ ওভার (স্টেনক্যাম্প ৫৮, স্মিথ ৩১, শ্যালউইক ২/৩০)।

ফল : যুক্তরাষ্ট্র ৩১ রানে জয়ী।

ম্যাচসেরা : সঞ্জয় কৃষ্ণমূর্তি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন