বুন্দেসলিগা শুরু আজ

বুন্দেসলিগা শুরু আজ

ইউরোপের ফুটবলে ২০২৫-২৬ মৌসুমের যাত্রা শুরু হয়ে গেছে। ইতোমধ্যে স্পেনের লা লিগা ও ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ মাঠে গড়িয়েছে। এবার মাঠ গড়াতে যাচ্ছে জার্মানির বুন্দেসলিগা।

আজ রয়েছে একটি ম্যাচ। বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ১২টায় গেল আসরের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে আরবি লেইপজিগ।

বিজ্ঞাপন

জার্মানির শীর্ষ ফুটবল প্রতিযোগিতা বুন্দেসলিগায় ২০২৫-২৬ মৌসুম হতে চলেছে ৬৩তম আসর। এই লিগের দল ১৮টি। যার ফলে প্রতিটি দল মৌসুমে ৩৪টি করে ম্যাচ খেলে।

আজ বুন্দেসলিগা শুরু হয়ে চলবে আগামী বছরের ১৬ মে পর্যন্ত। নতুন দল হিসেবে এবারের আসরে যুক্ত হয়েছে এফসি কোলন ও হামবুর্গ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন