চ্যাম্পিয়নস ট্রফির খেলা সরাসরি সম্প্রচার হবে ৯ ভাষায়

চ্যাম্পিয়নস ট্রফির খেলা সরাসরি সম্প্রচার হবে ৯ ভাষায়

বেজে গেছে চ্যাম্পিয়নস ট্রফির দামামা। সব দল নিজেদের ঝালাই করে নিচ্ছে এখন মূল মাঠের লড়াইয়ের জন্য। ঘাটতি আর দুর্বলতা দূর করতে চলছে শেষ সময়ের অনুশীলন আর প্রস্তুতি। পাকিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ওয়ানডে ক্রিকেটের এ বৈশ্বিক টুর্নামেন্টের নবম আসর। আইসিসির ফ্ল্যাগশিপ এই টুর্নামেন্টের সব ম্যাচ সরাসরি সম্প্রচার উপভোগ করা যাবে ১২টি দেশ ও অঞ্চল থেকে। এবারই প্রথম কোনো আইসিসির মেজর টুর্নামেন্ট ডিজিটাল প্ল্যাটফর্মেও লাইভ স্ট্রিমিং হবে।

বিজ্ঞাপন

ডিজিটাল প্ল্যাটফর্মে সব মিলিয়ে ১৬টি ফিডে ৯টি ভাষায় খেলা উপভোগ করতে পারবেন ক্রিকেট অনুরাগীরা। ইংরেজির সঙ্গে বাংলা, হিন্দি, মারাঠি, হারিয়ানাভি, ভোজপুরি, তামিল, তেলেগু ও কন্নর ভাষায় টুর্নামেন্টের ধারাভাষ্য উপভোগ করতে পারবেন খেলাপ্রেমীরা।

তবে টিভিতে খেলা দেখার ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু ও কন্নর ভাষায় সরাসরি খেলা উপভোগ করতে পারবেন দর্শক। টিভির পর্দায় স্কোর থেকে যাবতীয় তথ্য মিলবে এসব ভাষায়। স্টার স্পোর্টস ও স্পোর্টস ১৮তে এসব ভাষায় খেলা সম্প্রচার করা হবে।

চ্যাম্পিয়নস ট্রফির সব ম্যাচ বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। সঙ্গে দর্শকরা অনলাইনে খেলা দেখতে পারবেন টফি অ্যাপে। আইসিসির নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আইসিসি টিভি’ ৮০টি দেশ ও অঞ্চলে বিনামূল্যে খেলা লাইভ স্ট্রিমিং করবে ক্রিকেটামোদীদের জন্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন