গত সোমবার (১৭ মার্চ) বাংলাদেশে পৌঁছান হামজা চৌধুরী। বুধবার প্রথমবারের মতো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হাজির হন শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। জানালেন, সতীর্থদের বন্ধুসূলভ আচরণে মুগ্ধ তিনি।
গত ডিসেম্বরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পান হামজা। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে ২৭ বছর বয়সী হামজার।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে হামজা বলেন, ‘সবাইকে আসসালামুআলাইকুম। ভারত ম্যাচের জন্য আমি খুবই আশাবাদী। দলের সবার সঙ্গে ভালোভাবে মিশেছি। সবাই খুব বন্ধুসূলভ।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

