প্রথম দিন ভারতের

প্রথম দিন ভারতের

ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিলো ভারত। যশস্বী জয়সওয়াল (৫৮) ও সাই সুদর্শনের (৬১) হাফ সেঞ্চুরিতে ভর করে ৮৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৬৪ রান তুলে প্রথম দিন শেষ করেছে শুভমান গিলের দল। সমান ১৯ রান করে দিনশেষে অপরাজিত আছেন রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর। দ্বিতীয় দিন ব্যাট করতে নামবেন দুজন।

টস হেরে ব্যাট জয়সওয়াল ও রাহুল মিলে শুরু থেকেই দারুণ ব্যাটিং করতে থাকেন। ইংলিশ বোলারদের সামলে অর্ধশত রানের পার্টনারশিপ গড়েন দুজনে। ১৮ ওভারে দলীয় ৫০ ছুঁয়ে এগোতে থাকে শুভমান গিলের দল। প্রথম সেশনে তারা তোলে ৭৮ রান। লাঞ্চের পরই প্রথম সাফল্য পায় ইংল্যান্ড। ৪৬ রানে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন রাহুল।

ক্রিজে আসেন সুদর্শন। তার সঙ্গে জুটি বাঁধেন গিল। তবে এই জুটি আগালো না। অধিনায়ক গিল ফেরেন ১২ রান করে। এরপর রিশভ পান্ত ও সুদর্শন দারুণ খেলে যাচ্ছিলেন। পান্ত ৩৬ রান করে রিটায়ার্ড হার্ট হলে জুটিতে ছেদ পড়ে। খানিকবাদে সুদর্শনও ফেরেন ৬১ রান করে।

সংক্ষিপ্ত স্কোর
ভারত : ৮৩ ওভারে ২৬৪/৪ (সুদর্শন ৬১, জয়সওয়াল ৫৮, রাহুল ৪৬, পান্ত ৩৬ (রিটায়ার্ড), গিল ১২; স্টোকস ২/৪৭, ওকস ১/৪৩, ডওসন ১/৪৫)।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন