ডিপিএলের তিন রাউন্ডের সূচি প্রকাশ

ডিপিএলের তিন রাউন্ডের সূচি প্রকাশ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ষষ্ঠ, সপ্তম ও অষ্টম রাউন্ডের সূচি প্রকাশ করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্টোপলিশ (সিসিডিএম)। এক রাউন্ড থেকে আরেক রাউন্ডের খেলার মাঝে একদিন বিরতি থাকবে।

আগামী ১৮ ও ১৯ মার্চ মাঠে গড়াবে ষষ্ঠ রাউন্ডের খেলা। সপ্তম রাউন্ডের খেলা হবে ২১ ও ২২ মার্চ। অন্যদিকে অষ্টম রাউন্ডের খেলা হবে ২৪ ও ২৫ মার্চ। যথারীতি প্রতিদিন তিনটি করে ম্যাচ মাঠে গড়াবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বিকেএসপির তিন ও চার নম্বর মাঠ এবং মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বিজ্ঞাপন

তিনটি রাউন্ডেই প্রথম দিন মাঠে নামবে আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ধানমন্ডি স্পোর্টস ক্লাব। রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, পারটেক্স স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের ম্যাচগুলো হবে দ্বিতীয় দিন। বাকি চার দল উভয় দিনই এই তিন রাউন্ডের ম্যাচ খেলতে নামবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন