বিপিএল খেলা ক্রিকেটারদের ‘ইনপুট’ নিচ্ছেন পাকিস্তান অধিনায়ক সালমান

বিপিএল খেলা ক্রিকেটারদের ‘ইনপুট’ নিচ্ছেন পাকিস্তান অধিনায়ক সালমান

বিপিএলের প্রতিটি আসরেই থাকে পাকিস্তানি ক্রিকেটারদের আধিপত্য। পাকিস্তান দলের বাংলাদেশের সফরে তাই বিপিএল খেলা পাকিস্তানি ক্রিকেটারদের থাকে বড় ভূমিকা। এবারও তার ব্যতিক্রম নয়। পাকিস্তানের ১৬ সদস্যের স্কোয়াডে বিপিএল খেলা ৯ ক্রিকেটার আছেন। তাদের কাছ থেকে মিরপুরের উইকেট ও কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা নিচ্ছেন পাকিস্তান অধিনায়ক অঘা সালমান।

বিজ্ঞাপন

আজ শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অঘা সালমান বলেন, ‘হ্যাঁ, খুব জরুরি (বিপিএলে খেলা পাকিস্তানি)। বেশিরভাগ খেলোয়াড়ের বিপিএল খেলার অভিজ্ঞতা আছে। অবশ্য তারা আমাদের ইনপুট দিচ্ছে। তাদের অভিজ্ঞতা আমাদের ভালো কাজে লাগবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা কথা বলেছি। তাদের সঙ্গে অনেক কথা হয়েছে। তারা তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করেছে। আমরা সেই পরিকল্পনা নিয়েই এগোচ্ছি।’ বিপিএল খেলা ৯ ক্রিকেটার থাকার পরও স্বাগতিক বাংলাদেশকে খানিকটা এগিয়ে রাখছেন সালমান অঘা। এ নিয়ে তিনি বলেন, ‘এটা আমাদের জন্য ভিন্ন ধরনের কন্ডিশন। বাংলাদেশের যে কোন স্টেডিয়াম ও মাঠে তারা দারুণ দল।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন