চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় তুমুল সমালোচনা হচ্ছে পাকিস্তান ক্রিকেট দল নিয়ে। বাজে সময়কে ইস্যু করে সবশেষ ম্যান ইন গ্রিনদের একহাত নিলেন দলটির সাবেক কোচ ও টিম ডিরেক্টর মিকি আর্থার। তার মতে, নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারছে পাকিস্তান।
চ্যাম্পিয়নস ট্রফি থেকে পাকিস্তানের বিদায় নিশ্চিতের পর দলটির অন্তর্বর্তীকালীন প্রধান কোচ আকিব জাভেদ মন্তব্য করেন, অতিরিক্ত কোচ পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়েছে পাকিস্তান দলে। এই কথার ভিত্তিতে আকিবকে সরাসরি ‘ভাঁড়’ বলে মন্তব্য করেন জেসন গিলেস্পি। একই সঙ্গে পাকিস্তান দলের কোচের পদ হারানোর জন্য আকিবকে দায়ী করেন সাবেক অজি তারকা ক্রিকেটার।
গিলেস্পির এই কথাকে সমর্থন করেছেন আর্থার। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গিলেস্পি চমৎকার একজন কোচ। সে ভালো মানুষও বটে। পাকিস্তান ক্রিকেট নিজেদের পায়ে কুড়াল মারছে। এই বৈশিষ্ট্যই তাদের প্রধান শত্রু। এতো প্রতিভা থাকার পর দলটি বিশৃঙ্খল। তারা যখন গিলেস্পি ও কারস্টেনকে চুক্তিবদ্ধ করল তখন ভাবলাম সঠিক পথেই আছে। এই কোচরা তাদের এগিয়ে নিয়ে যেতে পারতো। কিন্তু তারা গিলেস্পি ও কারস্টেনকে তারা অবমূল্যায়ন করেছে। এটা আমার খারাপ লেগেছে। এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটকে ক্ষতি করেছে।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

