ইংলিশ প্রিমিয়ার লিগ

লিডসের জালে আর্সেনালের গোল উৎসব

লিডসের জালে আর্সেনালের গোল উৎসব

নিজেদের মাঠে গোল উৎসব করেছে আর্সেনাল। লিডস ইউনাইটেডকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে গানাররা। কোচ মিকেল আর্তেতার ক্লাবের হয়ে দুটি করে গোল করেন জুরিয়েন টিম্বার ও ভিক্টর গাইয়োকোরেস। বাকি গোলটি আসে বুকায়ো সাকার কল্যাণে।



শুরুটা জয়ে রাঙিয়েছিল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছিল তারা উলভারহ্যাম্পটনকে। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে আর জয়ের ছন্দটা ধরে রাখতে পারলেন না কোচ পেপ গার্দিওলার শিষ্যরা। আগের মৌসুমে খারাপ খেলা সিটি ফের নিজেদের দুর্বলতা ফুটিয়ে তুলল।

বিজ্ঞাপন

আজ ২-০ গোলে ধরাশায়ী হয়েছে তারা টটেনহাম হটস্পারের কাছে। ম্যাচের ৩৫ মিনিটে গোল করে স্পারকে এগিয়ে দেন ওয়েলসের ফরোয়ার্ড ব্রেননান জনসন। প্রথমার্ধের ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও পালহিনহা। তাতে জয়ের ছন্দটা ধরে রাখল টটেনহাম। নিজেদের ঘরের মাঠে বার্নলিকে ৩-০ গোলে উড়িয়ে নতুন লিগ মৌসুম শুরু করেছিল তারা। এবার ম্যানসিটিকে হারিয়ে জয়রথে চেপে ফের ছুটে চলল কোচ টমাস ফ্রাঙ্কের শিষ্যরা।



নতুন লিগ মৌসুমের শুরুটা মোটেও প্রত্যাশিত ছিল না চেলসির জন্য। প্রথম ম্যাচে ক্রিস্টাল প্যালেসের ‍সঙ্গে গোলশূন্য ড্র করে এনজো মারেস্কার শিষ্যরা। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট হ্যামকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে চেলসি। চেলসির হয়ে একটি করে গোল করেন পেদ্রো নেতো, জোয়াও পেদ্রো, এনজো ফার্নান্দেজ, মইজেস কেইসেডো ও ট্রেভহ চালোভা। চালোভা (২৬) বনে গেছেন ক্লাবটির সর্বকনিষ্ঠ গোলদাতা।


Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন