নারী এনসিএলের চলমান আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে সেন্ট্রাল জোনের বিপক্ষে সেঞ্চুরি হাঁকান দিলারা দোলা। নাহিদা আক্তারের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ১০২ রানের ইনিংস খেলেন দোলা। এই ওপেনারের সেঞ্চুরিতে ৩৫৪ রান জড়ো করে ইস্ট জোন।
মুর্শিদা খাতুনের পাল্টা সেঞ্চুরিতে ইস্ট জোনকে বেশ ভালোই জবাব দিচ্ছে সেন্ট্রাল জোন। দ্বিতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ২৪২ রান করেছে তারা। ১২২ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন ব্যাট করতে নামবেন মুর্শিদা। এটা এনসিএলের চতুর্থতম শতক।
অপরপ্রান্তে ৬৪ রানে অপরাজিত আছেন নিগার সুলতানা জোতি। নারী এনসিএলের প্রথম শতকটা এসেছিল সেন্ট্রাল জোনের অধিনায়কের ব্যাট থেকে।
এর আগে ইস্ট জোনের বড় পুঁজিতে দোলা ছাড়াও অবদান রাখেন জান্নাতুল ফেরদৌস তিথি ও শারমিন সুপ্তা। এই দুইজনের ব্যাট থেকে আসে যথাক্রমে ৬৫ ও ৬২ রান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

