ফুটবল তারকাদের মধ্যে সবচেয়ে বেশি আয় ও সম্পদ ক্রিস্টিয়ানো রোনালদোরÑএ কথা পুরোনো। নতুন তথ্য, ৪০ বছর বয়সি এই পর্তুগিজই ফুটবল ইতিহাসের প্রথম বিলিয়নিয়ার খেলোয়াড়। এমনই তথ্য জানিয়েছে ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স।
আল নাসর তারকার মোট সম্পদের পরিমাণ ১৪০ কোটি মার্কিন ডলার (১.৪ বিলিয়ন), বাংলাদেশি মুদ্রায় যা ১৭ হাজার ৫৪ কোটি টাকার বেশি। ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত রোনালদো বেতনবাবদ ৫৫ কোটি ডলারের বেশি উপার্জন করেছেন।
বিজ্ঞাপন
ব্লুমবার্গের তথ্য অনুসারে, লিওনেল মেসির করপূর্ব বেতন খাতে আয় ৬০ কোটি মার্কিন ডলার। ২০২৩ সাল থেকে তিনি বছরে বেতন বাবদ পাচ্ছেন দুই কোটি মার্কিন ডলারের বেশি, যা একই সময়ে রোনালদোর আয়ের প্রায় ১০ ভাগের ১ ভাগ। তবে অবসর নেওয়ার পর ইন্টার মিয়ামির মালিকানার অংশ পাওয়ার কথা রয়েছে মেসির।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

