ফ্র্যাঞ্চাইজি লিগকে দুষলেন লারা

ফ্র্যাঞ্চাইজি লিগকে দুষলেন লারা

ওয়েস্ট ইন্ডিজের বেশিরভাগ ক্রিকেটারই বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন। দেশের হয়ে তাদের তেমন টান নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ২৭ রানে অলআউটের পেছনের কারণ হিসেবে এটাকেই দায়ী করলেন ব্রায়ান লারা, দুষলেন ফ্র্যাঞ্চাইজি লিগকে।

“স্টিক টু ক্রিকেট” পডকাস্টে ক্রিকেটের বরপুত্র বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা পেতে আমরা প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছি। কাউন্টি ক্রিকেটেও খেলেছি। আর এখন দলে সুযোগ পেতে ওয়েস্টার্ন ইস্ট দলগুলোকে (ফ্র্যাঞ্চাইজি) গুরুত্ব দিচ্ছি। সবকিছুই চুক্তির মধ্যে, ক্রিকেটারদের দায় দেখছি না।’

বিজ্ঞাপন

দেশের প্রতি দায়বদ্ধতা নেই ক্রিকেটারদের। এর জন্য লারা দায়ী করলেন বোর্ডকেই, ‘আমার মনে হয় না বোর্ড এমন কোনো কাজ করছে, যা থেকে দেশের হয়ে খেলার অনুপ্রেরণা ক্রিকেটাররা পেতে পারে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতের মতো দেশ এই দিকটায় বরাবরই গুরুত্ব দিয়েছে।'

'আর আমাদের ক্রিকেটাররা উপার্জনের জন্য অন্য পথ খুঁজে নিচ্ছে। যখন কেন উইলিয়ামসন কিংবা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররাও একই কাজ করে, তখন বুঝে নিতে হয় যে সবাই তাদের পরিবার নিয়ে চিন্তা করছে।’- আরও যোগ করেন সাবেক এই ক্রিকেটার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন