এশিয়া কাপে সাইফ হাসানের সময়টা কেটেছে দারুণ। দল ভালো না করলেও ছন্দে ছিলেন এই ডানহাতি ব্যাটার। এবার সেই দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন তিনি। প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন। ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না লিটন দাস। আর বাদ পড়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন।
আগামী ৮ সেপ্টেম্বর থেকে আবুধাবিতে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে গতকাল রাতে স্কোয়াড ঘোষণা করে বিসিবি। টি-টোয়েন্টি স্কোয়াডের বাইরে থেকে ডাক পেয়েছেন ৬ ক্রিকেটার। এর মধ্যে ৫ জন গতকাল রাতেই উড়াল দিয়েছেন আরব আমিরাতের উদ্দেশে। ভিসা জটিলতায় পরে দলের সঙ্গে যোগ দিবেন নাঈম শেখ।
বাংলাদেশ স্কোয়াড
মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ তামিম, নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

