রাব্বি-রাকিবুলের নৈপুণ্যে সিরিজ জিতল বাংলাদেশ ইমার্জিং

রাব্বি-রাকিবুলের নৈপুণ্যে সিরিজ জিতল বাংলাদেশ ইমার্জিং

তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ৩৪ রানে হারিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে সিরিজ নিজেদের করে নিয়েছে আকবর আলি অ্যান্ড কোং। সিরিজের শেষ একদিনের ম্যাচে স্বাগতিকদের জয়ের নায়ক মাহফুজুর রাব্বি ও রাকিবুল হাসান।

রাজশাহীর শহিদ কামরুজ্জামান স্টেডিয়ামে আগে ব্যাট করে ২২৫ রান জড়ো করে বাংলাদেশ ইমার্জিং। জবাবে ১৯১ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস।

বিজ্ঞাপন

মাঝারি মানের লক্ষ্যের পেছনে ছুঁটতে গিয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন ভ্যান ভারেন। ৩৫ রান আসে চার্লস মগাকানের ব্যাট থেকে। ৩৪ রান করেন অধিনায়ক ভ্যান হার্ডিন। ২৬ রানে চার উইকেট নেন রাকিবুল। রাব্বি ও ওয়াসি সিদ্দিকীর শিকার দুটি করে উইকেট।

এর আগে ব্যাট হাতেও বাংলাদেশের হয়ে সামনে থেকে নেতৃত্ব দেন রাব্বি ও রাকিবুল। রাব্বির অবদান ৫৮ রান। ৪২ রান এনে দেন রাকিবুল। আকবর খেলেন ৩৮ রানের ইনিংস। মাহফিজুল ইসলাম রবিন করেন ২৬ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে ২৮ রানে তিন উইকেট নেন সেসোনা টেপো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন