নারী ফুটবলে রেকর্ড আর্সেনালের

নারী ফুটবলে রেকর্ড আর্সেনালের

নারী ফুটবলের দলবদলে দারুণ এক রেকর্ড গড়ল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল। ট্রান্সফার রেকর্ড গড়ে লিভারপুল ফরোয়ার্ড অলিভিয়া স্মিথকে দলে নিচ্ছে আর্সেনাল নারী দল।

অলিভিয়ার জন্য এক মিলিয়ন পাউন্ড খরচ করবে ‘গানার্স’রা। যা নারী ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে সর্বোচ্চ ৯ লাখ পাউন্ডে আমেরিকার ডিফেন্ডার নাওমি গিরমাকে সাইন করায় চেলসি।

বিজ্ঞাপন

২০২৪ সালের জুলাইয়ে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং থেকে দুই লাখ পাউন্ডে স্মিথকে কিনে নেয় লিভারপুল। এরপর থেকেই লিভারপুলের জার্সিতে আলো ছড়ান স্মিথ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন