পাকিস্তান ম্যাচের আগে আমি ভারত দলকে শুভ কামনা জানাই। যেভাবে তারা খেলছে, আমি কাউকেই দেখিনি পাঁচ ওভারের মধ্যে ম্যাচ শেষ করে দিতে। ভারত দল খেলবে আর জিতে আসবেÑএটাই আমাদের প্রত্যাশা। যে ধরনের ক্রিকেট খেলছে দল, তাতে ভারতই জিতবে।
একটা সময় রোহিত শর্মা ও বিরাট কোহলি অসাধারণ পারফরম্যান্স করেছে। ভারতের হয়ে অনেক ভালো ক্রিকেট খেলেছে। এখন নতুন জেনারেশন এসেছে। তাদের নিজেদের প্রমাণ করতে হবে। ভারতের দল নিয়ে কথা হওয়া উচিত, কোনো ব্যক্তিকে নিয়ে নয়। যখন ভারতের দল খেলছে, তখন আমাদের তাদের দিকেই মনোযোগ দিতে হবে। যেন ভালো খেলে জিতে আসে। আমরা চাই, ভারত দল জিতুক, দলকে জন্য শুভ কামনা।
আমার কাছে দলের পারফরম্যান্সটাই আসল। কে অধিনায়ক আর কে নয়, সেটি বড় নয়। আমি দেখি, সবাই দেশের প্রতিনিধিত্ব করছে, যা সম্মানের বিষয়। দলের অধিনায়কত্ব এত বড় ব্যাপার নয়। দেশকে প্রতিনিধিত্ব করাই আসল ব্যাপার।
কপিল দেব
সাবেক ভারতীয় ক্রিকেটার
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

